
নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ৩০ এপ্রিল, বদলি হয়ে গেল মুর্শিদাবাদের মেডিক্যাল সুপার।সরিয়ে দেওয়া হল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের বিতর্কিত সুপার ও ভাইস প্রেসিডেন্ট ড, দেবদাস সাহাকে।সরকারি নির্দেশ অনুযায়ী মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপ্যাল ও হাসপাতালের সুপার ডক্টর দেবেশ সাহাকে পাঠানো হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অ্যানাস্থেশিয়া বিভাগের অধ্যাপক হিসেবে। তাঁর জায়গায় মুর্শিদাবাদ মেডিক্যালের সুপার ও ভাইস প্রিন্সিপ্যাল হবেন ডক্টর শর্মিলা মল্লিক। এতদিন তিনি ওই হাসপাতালেরই কমিউনিটি মেডিসিন বিভাগের অধ্যাপক ছিলেন।তবে তাঁর বদলির কারণ সম্পর্কে এখনও সুস্পষ্টভাবে কিছু জানা যায়নি।

সূত্রের খবর, সম্প্রতি মুর্শিদাবাদ হাসপাতালের একটি অর্ডার প্রকাশ্যে চলে আসে। সেই অর্ডারে হাসপাতালের চিকিৎসকদের ডিউটির রোস্টার ঠিক করা হয়েছে এবং তার নীচে লেখা রয়েছে, করোনায় মৃত্যু হলেও কোন মতেই করোনার কথা উল্লেখ করা যাবে না। বরঞ্চ মৃত্যুর কারণ হিসেবে স্বাভাবিক কারণ দেখাতে হবে।সোশ্যাল মিডিয়ায় এটি ভাইরাল হতেই শুরু হয় জোর চর্চা।রাজনৈতিক মহলেও এ নিয়ে বিতর্ক শুরু হয়।এই নির্দেশিকাকে হাতিয়ার করেই প্রতিবাদে সোচ্চার হন অধীর চৌধুরী, বাবুল সুপ্রিয়রা।

যদিও রাজ্য সরকারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, এরকম কোনও নির্দেশিকা প্রশাসনের তরফে জারি করা হয়নি।ঘটমান এই কারণের জেরে এই বিশিষ্ট চিকিত্সকের বদলি করা হয়েছে বলে মনে করেছেন অনেকেই।



















