
নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৫ মে, গত ৩০ এপ্রিল সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ২ চিকিৎসা কর্মীর শরীরে মিলেছে করোনা ভাইরাসের প্রভাব। এরপরেই হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালে চিকিৎসক ও চিকিৎসা কর্মী সহ মোট ৪০ জনকে পাঠায় কোয়ারান্টিনে। এরপরই আগরপাড়া এলিয়াস রোডের বছর চল্লিশের এক যুবকের দেহ মিলল করোনা ভাইরাসের প্রভাব। এই যুবক সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা কর্মীর কাজ করতেন।
এদিন এই চিকিৎসা কর্মীর দেহ মিলল করোনা ভাইরাসের প্রভাব সরকারি ভাবে জানানো হয়। খবরটি জানাজানি হতেই তৎপর হয়ে ওঠে প্রশাসন, ঘিরে দেওয়া হয় আক্রান্তের বাড়ি সহ পার্শ্ববর্তী অঞ্চল। পরিবারের বাকি তিন সদস্যকে পাঠানো হয়েছে রাজারহাটের কোয়ারিন্টিন সেন্টারে এবং বাড়ির পরিচালককে হোম কোয়ারিন্টিনে থাকার পরামর্শ দেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিক।



















