ভোর-রাতে ঝড়-বৃষ্টির দরুন গাছ পড়ে কলকাতার রাস্তার দরুন অবস্থা

ভোর-রাতে ঝড়-বৃষ্টির দরুন গাছ পড়ে কলকাতার রাস্তার দরুন অবস্থা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৬ মে, আজ ভোর রাত থেকে ব্যাপক দুর্যোগের ফলে কলকাতার বিভিন্ন জায়গার রাস্তায় গাছের ডাল পড়ে যায়। রাস্তার মাঝখানে গাছ পড়েই বন্ধ হয়ে পড়ে বেশ কয়েকটি রাস্তা। গড়িয়াহাট স্ট্রিট এবং কলকাতার law college -এর সামনে একটি বিশাল গাছ পড়ে ভোর রাতে। উদ্ধারের কাজে নামে বিপর্যয় মোকাবেলা দল। কাটার দিয়ে কেটে ফেলা হয় গাছের অংশটি। ইলেকট্রিক পোল পড়ে যাওয়াতে অঞ্চলের বিদ্যুৎ পরিষেবার সমস্যা হওয়াতে বিপত্তি বাড়ে।

পাশাপাশি ঝড়-বৃষ্টিতে কসবার আর কে চ্যাটার্জী রোডে একটি বাড়ির সামনে গাছ ভেঙে পড়ে একটি ছোটা হাতি গাড়ির উপরে ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটি। ব্যাপক ঝড়-বৃষ্টির ফলে গাছ ভেঙে পড়ে বাড়ির গেটের সামনে। এছাড়াও রাজদাঙার নবাপল্লি সামনে ঝড়ের ফলে গাছের ডাল পড়ে বিপত্তি। পুর সভার তৎপরতায় সরানো হচ্ছে প্রতিটি গাছ।রাস্তায় নেমেছে বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top