ফের করোনা ভাইরাসে একই পরিবারের পাঁচ জন আক্রান্ত হল

ফের করোনা ভাইরাসে একই পরিবারের পাঁচ জন আক্রান্ত হল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর, ৭ মে, ফের করোনা ভাইরাসে একই পরিবারের পাঁচ জন আক্রান্ত হল হলদিয়ার বাড়বাজিতপুরে। তাদের পাঁশকুড়ার বড়মা করোনা হাসপাতালে রাখা হয়েছে। সোমবার ব্রজলালচক বাজারে এক মুদি ব্যবসায়ীর করোনায় আক্রান্ত হন। তিনি হলদিয়ার ভপবানীপুর থানার বাড়বাজিতপুরের বাসিন্দা। সোমবার দিনই ঐ ব্যক্তির পরিবারের ছয় জনকে হাসপাতালে আইসোলেশানে ভর্তি করা হয় এবং তাদের লালা রসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। বৃহস্পতিবার ঐ ছয় জনের মধ্যে পাঁচজনের পজেটিভ হয়।

মুদি ব্যবসায়ী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর ব্রজলালচক বাজার দু সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। হলদিয়ায় একের পর এক করোনা পজেটিভ হচ্ছে। চলতি মাসের তিন তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত মোট আট জন করোনা পজিটিভ হওয়ায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। এরই মধ্যে সরকারের নির্দেশে একের পর এক দোকান খোলায় লক ডাউনেও মানুষের ভিড় জমছে বিভিন্ন জায়গায়। বিশেষ করে মদের দোকান খোলায় সামাজিক দূরত্ব না মেনে অসংখ্য মানুষের ভিড় দেখার মত। মানুষ সচেতন না হলে করোনা মহামারী আগামী দিনে কি পরিস্থিতি ঘটাবে তানিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top