
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ৮ মে, আজ আমিটি ইউনিভার্সিটির নিউটাউন ক্যাম্পাসের বিভিন্ন বিভাগের কর্মীরা মাসিক বেতনের দাবি নিয়ে বিক্ষোভ দেখাল আমিটি ইউনিভার্সিটির নিউটাউন ক্যাম্পাসের গেটের সামনে।
তাদের দাবি, লকডাউনের মধ্যেও প্রতিদিন তাদেরকে কাজে আসার কথা বলা হয়েছিল। পুলিশের মার খেয়েও কাজে এসেছে কর্মীরা, বিভিন্ন জায়গার কন্টেনমেন্ট জোন থেকেও কাজে এসেছে বলে দাবি কর্মীদের। নিউটাউন আমিটি ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগে মহিলাসহ ১৫০ জন কর্মী কাজ করে। প্রতিমাসে ৭ তারিখ বেতন হয়।বেতনের তারিখ পেরিয়ে গিয়েছে এখনোও বেতন পাননি কর্মীরা। কর্তৃপক্ষ-এর সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে পরে জানানো হবে। লকডাউনের মধ্যে মাসিক বেতন না পেয়ে পরিবার নিয়ে সমস্যায় পড়েছেন সকল কর্মীরা।



















