
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ৮ মে, রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯ তম জন্মদিবস উপলক্ষে “কবি প্রণাম” নামাঙ্কিত অনুষ্ঠান সম্পন্ন হল বারাসাত পুলিশ জেলার আওতাধীন বিভিন্ন এলাকায়।পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ মোতাবেক বারাসাত পুলিশ জেলার সাব ডিভিশন পুলিশ আধিকারিক সত্যব্রত চক্রবর্তী বারাসাতের চাপাডালি মোড়ের কাছে রবীন্দ্রনাথের গান গেয়ে কবি প্রণাম সম্পন্ন করেন।

এদিন উপস্থিত ছিলেন বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জী সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।রবি ঠাকুরের কাটআউট সমন্বিত প্রতিকৃতি সুসজ্জিত ট্যাবলো বিভিন্ন এলাকায় প্রদর্শিত হবে বলে জানান পুলিশ সুপার।অন্যান্যবার বিভিন্ন প্রতিষ্ঠানে কবিপ্রনাম সম্পন্ন হলেও এবারে করোনা আবহে তা স্থগিত।তাই করোনা সচেতনতার পাশাপাশি ট্যাবলো সহযোগে কবি প্রণামের এই উদ্যোগ প্রশাসনের পক্ষ থেকে বলে জানা গিয়েছে।



















