
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ৮ মে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯ তম জন্মজয়ন্তী করোনা আবহে সারাদেশের সাথে শান্তভাবেই শিলিগুড়িতেও পালিত হল। এদিন সকালে শিলিগুড়ির বাঘাযতীন পার্কার রবীন্দ্র মঞ্চের রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পর্যটন মন্ত্রী গৌতম দেব শিলিগুড়ি পুরনিগমের মেয়র অশোক ভট্টাচার্য সহ শহরের বিশিষ্ট ব্যক্তিরা। একইসঙ্গে এদিন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারেট মাঠে এই রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠান পালন করা হয়।
তবে এ বছরে অনুষ্ঠান রীতিমতো সামাজিক দূরত্ব বজায় রেখে পালন করা হয়। এদিন সকালে শিলিগুড়ি পুলিশ কমিশনার ত্রিপুরার অথর্ব কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর একে একে পুলিশের উচ্চপদস্থ কর্তারা কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তবে এদিন রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানে রাজ্য সরকার নির্দেশ মতো মুখ্যমন্ত্রীর করোনা সর্তকতা নিয়ে লেখা গানের ট্যাবলো শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে।



















