
নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগণা, ৮ মে, পশ্চিমবঙ্গ মৎস দপ্তর থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হল এবং বিভিন্ন জোন গুলিতে মাইকিং করা হয়। প্রতি বছরের মতো বছরের এই সময় গভীর সমুদ্রে মাছ ধরতে নিষেধাজ্ঞা জারি করা হল।প্রতিবছর যদি পোস্টের বা ব্যানারের দ্বারা মৎস জীবিকাদের ব্যারন করা হয় কিন্তু এ বছর লকডাউনের কারণে তা সম্ভব হল না।
এই বিষয়ে মৎস দপ্তরের আধিকারিক জানান, “প্রতি বছরের ন্যায় এ বছরও ১৫ মে থেকে ১৪ ই জুন পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হলো। লকডাউন এর প্রভাবে ব্যানার ফেস্টুন ও পোস্টার করতে না পারায় মৎস্য বন্দর ও মৎস্যজীবী জোন গুলিতে মাইকিং-এর দ্বারা এই নিষেধাজ্ঞার ঘোষণা করা শুরু হলো আজ থেকে।



















