লকডাউনের মধ্যেই জমি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষ ও বোমাবাজি, ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী

লকডাউনের মধ্যেই জমি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষ ও বোমাবাজি, ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগণা, ৯ মে, জমি বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো ভাঙড়ে। ভাঙড়ের কাশিপুর থানার পূর্ব ভোগালী এলাকায় ঘটনাটি ঘটেছে। জমি বিবাদকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে স্থানীয় দুই গোষ্ঠীর সদস্যরা। ঘটনায় উভয়পক্ষের মোট নয় জন আহত হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক বোমাবাজিও হয় বলে জানা যায়। খবর পেয়ে কাশিপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদেরকে উদ্ধার করে জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে।

এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় তৃণমূল নেতা জিয়াউল মির ও তার অনুগামীদের বিরুদ্ধে। জিয়াউলরা এসে এলাকায় বোমাবাজি করে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনায় জড়িত থাকার অভিযোগে তৃণমূল নেতা তথা স্থানীয় ভোগালি গ্রাম পঞ্চায়েত সদস্য জিয়াউল মিরকে আটক করেছে কাশিপুর থানার পুলিশ। ঘটনার পর জিয়াউলকে ধরতে গেলে তার অনুগামীরা পুলিশকে তাড়া করে বলে অভিযোগ। পরে কাশিপুর থানার ওসি বিশ্বজিৎ ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী এলাকায় গিয়ে অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দুই মহিলাকে আটক করেছে কাশিপুর থানার পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top