লকডাউনে বিনা পয়সার বাজার হাতিয়াডাঙ্গায়, মিলছে চাল-ডাল সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী

লকডাউনে বিনা পয়সার বাজার হাতিয়াডাঙ্গায়, মিলছে চাল-ডাল সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ৯ মে, লকডাউনের জেরে অসহায় দুঃস্থ মানুষদের জন্য অভিনব প্রচেষ্টা শিলিগুড়ির ইউনিক সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির তরফে।

এদিন তারা হাতিয়া ডাঙার নদীর চরে দুঃস্থ মানুষদের জন্য বিনাপয়সায় বাজার বসান। মোট ৪০ জনের জন্য এই বাজার বসানোর পরিকল্পনা করা হয়।

মূলত দিন আনা দিন খাওয়া মানুষদের জন্য কিছুটা অন্নসংস্থানের ব্যবস্থা করেন তারা। বাজারে রাখা হয়েছে ৪ কেজি করে চাল, ২৫০ ডাল, ২৫০ গ্রাম করে সোয়াবিন, ২কেজি করে আলু, ৫ রকমের সব্জি, ২৫০ গ্রাম তেল, লবন ৫০০ গ্রাম ও ১ টি করে লাইট বয় সাবান। খেটে খাওয়া মানুষদের জন্য এভাবেই বিনাপয়সায় বাজার বসানো হচ্ছে এই স্বেচ্ছাসেবী সংস্থার তরফে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top