ফের করোনা আক্রান্তের হদিস উত্তর দিনাজপুর জেলাতে, তিনজনের শরীরে মিলল করোনা পজেটিভ

ফের করোনা আক্রান্তের হদিস উত্তর দিনাজপুর জেলাতে, তিনজনের শরীরে মিলল করোনা পজেটিভ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর, ৯ মে, এবারে করোনা আক্রান্তের হদিস মিললো উত্তর দিনাজপুর জেলাতে। শনিবার সাংবাদিক সম্মেলন করে এবিষয়ে বিস্তারিত জানান জেলাশাসক অরবিন্দ কুমার মীনা। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে রায়গঞ্জ ও হেমতাবাদে তিনজনের করোনা পজিটিভ ধরা পড়েছে। পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিচ্ছে প্রশাসন।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে করোনা পজিটিভ আক্রান্তদের বাড়ি হেমতাবাদের রনহট্টা ও রায়গঞ্জের শ্যামপুর ও শেরপুর এলাকায়। গত ৫-ই এই তিনজন কলকাতার তপসিয়া এলাকা থেকে রওনা হয়ে ৭-ই মে রায়গঞ্জ ও হেমতাবাদে বাড়ি ফেরে। এরপর তাদের কোভিড টেস্টের জন্য নমুনা সংগ্রহ করে হোম কোয়ারান্টাইন এ পাঠানো হয়। জেলাশাসক বলেন,” এই তিনজনের রিপোর্ট পজিটিভ এসেছে। তাদের কর্নজোড়ার মিক্কিমেঘা কোভিড হাসপাতালে পাঠানো হবে। এদের সংস্পর্শে যারা এসেছিলেন তাদেরও কোয়ারান্টাইন এ পাঠানো হবে। এবিষয়ে স্বাস্থ দফতর প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। জেলাশাসক আরো বলেন,” করোনা পজিটিভ ধরা পড়ায় লকডাউন আরো কঠোর করা হবে। কনটেনমেন্ট এলাকা ঘোষনা করা হবে সরকারী গাইড লাইন মেনে”।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top