তৃণমূল করার অপরাধে গুলি ও দা দিয়ে হামলা বাসন্তীর এক বাসিন্দার উপর, দাবি পরিবারের

তৃণমূল করার অপরাধে গুলি ও দা দিয়ে হামলা বাসন্তীর এক বাসিন্দার উপর, দাবি পরিবারের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা, ৯ মে, লকডাউনের মধ্যেই গুলি বিদ্ধ হয়ে গুরুতর আহত এক তৃনমুল কর্মী। বাসন্তীতে আরজেদ সেখ মাদার তৃনমুল করার অপরাধে তাকে প্রথমে গুলি করে তারপর দা দিয়ে কোপানো হয়। ঘটনার পর তাকে উদ্ধার করে প্রথমে বাসন্তী গ্রামীন হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠানো হয়।

জানা যায়, বাসন্তী থানার দক্ষিণ রাম চন্দ্র খালির আরজেদ সেখ ফিশারি থেকে মাছ নিয়ে বাড়ি ফিরছিল সেই সময় কয়েকজন যুব তৃনমুল কমী তাকে বাড়ির ছাদ থেকে গুলি করে। এমনকি তাকে দা দিয়ে কোপানো হয় এবং বোম মারা হয় এলাকায়। তিনি মাটিতে পড়ে গেলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় বাসন্তী থানার পুলিশ জানায়, জমি বিবাদকে কেন্দ্র করে একটা ঘটনা ঘটে তবে গুলি চলেনি বলে দাবি পুলিশের। তবে পরিবার দাবি, আরজেদ সেখ মাদার তৃনমুল করার অপরাধে তাকে গুলি করা হয়েছে।গোটা ঘটনার তদন্ত করছে বাসন্তী থানার পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top