ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মানসিক অবসাদের শিকার হল এক পরিযায়ী শ্রমিক

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মানসিক অবসাদের শিকার হল এক পরিযায়ী শ্রমিক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ১০ মে, ভিনরাজ্যে কাজ করতে গিয়ে ফের পরিযায়ী শ্রমিকের মৃত্যু। এবার উড়িষ্যার শোনপুর জেলায় রাজমিস্ত্রীর কাজে গিয়ে মানসিক অবসাদের দরুন বাথরুমের ভিতরে পড়ে গিয়ে মৃত্যু হল মুর্শিদাবাদের এক শ্রমিকের। মৃত ওই যুবকের নাম বকুল সেখ(২৪)। তার বাড়ি সামসেরগঞ্জের কোহেতপুর গ্রামে।

জানা গিয়েছে, মাস চারেক আগেই রাজমিস্ত্রীর কাজ করতে উড়িষ্যার শোনপুর জেলার বনকা থানার সিংহীজুবা নামক স্থানে। ঈদের আগেই বাড়ি আসার কথা থাকলেও লকডাউনে কার্যত বেজায় সমস্যায় পড়েন। একদিকে লকডাউনে বন্ধ কাজ। অন্যদিকে বাড়ি না আসতে পাওয়ার চিন্তা। ক্রমশ বাড়ছিল হতাশা। মানসিক অবসাদও। এরই মাঝে শনিবার সকালে বাথরুমে প্রবেশ করেই পড়ে গিয়ে মৃত্যু হয় ওই শ্রমিকের। বাড়িতেই খবর আসতেই কার্যত বাড়িতে কান্নার রোল নেমে এসেছে। আজ তার মৃতদেহ আসছে গাড়ি করে তার নিজ বাসভবনে মৃতদেহ দেখার অধীর অপেক্ষায় রয়েছে আত্মীয় পরিজন শুরু করে প্রতিবেশীরা সকলেই।তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমেছে এলাকায়

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top