ফের মুর্শিদাবাদে চারজন ব্যক্তির শরীরে মিলল করোনা পজেটিভ

ফের মুর্শিদাবাদে চারজন ব্যক্তির শরীরে মিলল করোনা পজেটিভ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ১১ মে, ফের মুর্শিদাবাদে চারজন ব্যক্তির শরীরে মিলল করোনা পজেটিভ।এরমধ্যে তিনজন দিল্লি ফেরত পরিযায়ী শ্রমিক সুতি থানার বাসিন্দা এবং একজন রঘুনাথগঞ্জ থানা এলাকার বাসিন্দা।দিল্লি থেকে তিন সাতেক আগে তিনজন বাড়ি ফিরছিলেন।তারপরই তাদের নমুনা টেস্ট করা হয়।সেখান থেকেই জানা যায় তাঁরা করোনা আক্রান্ত। রাতে তাঁদের বহরমপুরে করোনা হাসপাতালে নিয়ে আসা হয়।পাশাপাশি রঘুনাথগঞ্জে এক মহিলা স্বাস্থ্য কর্মীর করোনা পজেটিভ ধরা পড়েছে।

জানা যায়, পরিবারের ১০ জন আইসোলেশনে রয়েছে।খবর পেয়ে জেলার প্রশাসনিক তৎপরতা তুঙ্গে ওঠে।আক্রান্তের বাড়ির সামনে স্যানিটাইজিং করা হয়।আশেপাশে সকলকে বাড়ি থেকে বেরোতে বারণ করা হয়।গোটা দেশজুড়ে চলছে লকডাউনের তৃতীয় পর্যায়।এরমধ্যে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৬২ হাজার ৯৩৯ জন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top