
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ১১ মে, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের রেশন দুর্নীতি নিয়ে প্রতীকী বিক্ষোভ মিছিলে ফরওয়ার্ড ব্লক। আজ সকালে উত্তর ২৪ পরগনা বারাসাতের খাদ্য দপ্তরের সামনে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের রেশন ব্যবস্থা নিয়ে প্রশ্ন চিহ্ন তুলে প্রতীকী বিক্ষোভ মিছিলে সামিল হন বারাসাত ফরওয়ার্ড ব্লক।
ফরওয়ার্ড ব্লক এর সম্পাদক সঞ্জীব চট্টোপাধ্যায় বলেন, লকডাউন পরিস্থিতিতে ক্রমশ মানুষের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছে গেছে। সরকারের রেশন ব্যবস্থায় বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিযোগ উঠছে। কোথাও চালের গুণগতমান কম, কোথাও বা ডিলারদের অভব্য আচরণ। এছাড়াও রেশন কার্ড না থাকা মানুষজন রেশনের ব্যবস্থা পাচ্ছেন না। মানুষ বাঁচলে সরকার থাকবে, মানুষ বাঁচলে দল থাকবে, মানুষ না বাঁচলে কেউই থাকবে না। মানুষদের এই খাদ্য সংকট পরিস্থিতি মুহূর্তে আজ জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দেওয়ার কথাও জানান।



















