ভিক্ষাবৃত্তি করে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দু’লক্ষ টাকা দান করলেন সুন্দরবনের বাসিন্দা

ভিক্ষাবৃত্তি করে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দু’লক্ষ টাকা দান করলেন সুন্দরবনের বাসিন্দা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ১১ মে, সারাবিশ্বে করোনা ভাইরাসের মহামারী মোকাবেলায় আকুল আবেদন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে যা পারেন সাহায্য করুন। তার আবেদনে সাড়া দিয়ে তাই গত একমাস ধরে এই অঞ্চলের বিশিষ্ট মানুষ শ্যামল মন্ডল, দীপ্তি মন্ডল ও শিক্ষক তুষার মন্ডল নিজেরাই উদ্যোগ নিয়ে মানুষের দরবারে গিয়ে ভিক্ষাবৃত্তি করে প্রায় দু’লক্ষ টাকা তুলে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন।

বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের প্রত্যন্ত সুন্দরবনের ভারত বাংলাদেশের শেষ সীমান্তে কালিতলা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা এনারা। পঞ্চায়েতে ১৩ টা বুথ প্রায় ৩০ হাজার মানুষ বাস করে।ওপারে বাংলাদেশ এপারে সুন্দরবনের ঘন জঙ্গল। কুঁকড়ে খালি নদীর পাশে কালিতলা গ্রাম পঞ্চায়েত। সোমবার এদিন তাঁরা দু’লক্ষ টাকার চেক তুলে দেন। পাশাপাশি পারঘুমটি গ্রামের পার্শ্বশিক্ষক নমিতা মন্ডল মিস্ত্রি এক মাসের বেতন ১০০০০ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দিলেন। সবমিলিয়ে সুন্দরবনের মানুষের মানবিক মুখ দেখল গোটা রাজ্য। যেখানে সকালে ঘুম ভাঙলে জঙ্গলের বাঘের আওয়াজ, নদীতে মাছ ধরা, কাঁকড়া ধরা, প্রত্যহ সংগ্রামের মধ্য দিয়ে দিন কাটে। এই খেটে খাওয়া মানুষের এরূপ মানবিক চিন্তাধারা করোণা মহামারীতে এক অভিনব দৃষ্টান্ত হয়ে থেকে গেল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top