
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ১১ মে, বসিরহাট এক নম্বর ব্লকের সাকচুড়া বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের জেলা পরিষদের সদস্য শাহানুর মন্ডল পঞ্চায়েতের প্রধান শেখ শরিফুল উপপ্রধান গোলাম মোস্তফা বিশিষ্ট সমাজসেবী শম্ভু পাল- এদের উদ্যোগে ভারত-বাংলাদেশ সীমান্ত সোলাদানা ফুটবল মাঠে বিনামূল্যে সবজি বাজার। উদ্দেশ্য সরকারের চাল-গম পর্যাপ্ত পরিমাণে মানুষ পাচ্ছে মানুষ কিন্তু সবজি কেনার পয়সা নেই, দৈনন্দিন জীবনে যারা রুজি-রোজগার হারিয়েছে বিশেষ করে সীমান্তের মানুষের জন্য এক নতুন দিগন্ত খুলে দিল এই বিনামূল্যে সবজি বাজার। যেখানে প্রতিদিন গিয়ে আলু, পিয়াজ, কুমড়ো, পটল, কাঁচালঙ্কা, বেগুন, সব রকম সবজি বিনা মূল্যে পাবেন গ্রামবাসীরা। এমনকি যতদিন লকডাউন চলবে প্রত্যেকদিন সবজি বাজার বসবে।
সীমান্তে বসবাসকারী মানুষরা বেশিরভাগ মানুষ দিনমজুর ও কৃষি কাজের সঙ্গে যুক্ত। একদিকে যেমন দৈনন্দিন জীবনে রুজি রোজগার হারিয়েছে অন্যদিকে অর্থ সংকট দেখা দিয়েছে। তাই এই বিনামূল্যে সবজি পেলে তাদের অন্তত দুবেলা দু’মুঠো ভাত ঠিকমত খেতে পারবে। তাদের কথা চিন্তা করে এই সবজি বাজার প্রত্যেক দিন প্রায় এক হাজার মানুষ সামাজিক দূরত্ব মেনে হাতে প্যাকেট নিয়ে বিনামূল্যে সবজি নিচ্ছে। প্রত্যেকে স্টলে বিভিন্ন সবজি মজুদ করা রয়েছে। একে একে মানুষ আসছে প্যাকেট বন্দি করে নিয়ে চলে যাচ্ছে। লকডাউনে এই সুন্দর ছবি দেখা গেল সোলাদানা ফুটবল মাঠে।



















