মোবাইলের দোকানে চুরি, অবশেষে পুলিশের কাছে ধরা পড়ল ২ চোর

মোবাইলের দোকানে চুরি, অবশেষে পুলিশের কাছে ধরা পড়ল ২ চোর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদাদতা, উত্তর ২৪পরগণা, ২১ নভেম্বর, ২০২০: গত মাসের কুড়ি তারিখ গাইঘাটা থানার গোপালপুর বাজার এলাকায় রাতের অন্ধকারে তালা ভেঙে একটি মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরি হয়ছিল।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে গাইঘাটা থানার পুলিশ।এরপরেই ১৫টি মোবাইল সহ দুজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, তদন্তে নেমে মোবাইলের সূত্র ধরে এবং চুরি যাওয়া মোবাইল চোরেরা সিমকার্ড লাগাতেই পুলিশের নাগালে এসে যায় এমনটাই জানা যায় পুলিশ সূত্রে। সেই সূত্র মারফত শাসন থানার গোলাবাড়ি এলাকা থেকে শুক্রবার রাতে সূরাপ মন্ডল, ইসরাফিল মন্ডল কে গ্রেফতার করে পুলিশ। দুজনের বাড়ি বনগাঁ মহকুমার গোপালনগর থানা এলাকায়। দুই অভিযুক্তের কাছ থেকে চুরি যাওয়া ১৫ টি মোবাইল উদ্ধার হয়েছে। ধৃতদের বিরুদ্ধে এর আগেও গোপালনগর থানায় চুরির অভিযোগ রয়েছে বলে জানা গেছে। অভিযুক্ত দুজনকে শনিবার বনগাঁ আদালতে পাঠানো হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top