মছলন্দপুরে গাড়ির ধাক্কায় মৃত্যু বৃদ্ধের

মছলন্দপুরে গাড়ির ধাক্কায় মৃত্যু বৃদ্ধের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪পরগণা,২২ নভেম্বর,২০২০: মছলন্দপুরে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের।

রবিবার সকালে মছলন্দপুর- বসিরহাটের রোডের পেয়াদাপুকুর এলাকায় মনসুর মোল্লা নামে বছর আশির ওই ব্যক্তিকে ধাক্কা মারে একটি গাড়ি ।

মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি কলকাতা যাওয়ার জন্য ট্রেন ধরতে বাড়ি থেকে সাইকেল চালিয়ে রওনা হন । গলি থেকে মেইন রোডে ওঠার সময় একটি প্রাইভেট গাড়ি ওই বৃদ্ধকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে ছিটকে পড়েন মনসুর মোল্লা। স্থানীয় লোকজন তাঁকে হাবড়া হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। স্থানীয় লোকজন গাড়িটিকে আটক করে মছলন্দপুর ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেয় । ঘটনার পর থেকে চালক পলাতক । মৃত ব্যক্তির বাড়ি মছলন্দপুরের বামনডাঙায় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top