পরপর তিনটে বাড়িতে চুরি, চাঞ্চল্য অণ্ডালে

পরপর তিনটে বাড়িতে চুরি, চাঞ্চল্য অণ্ডালে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ২৩ নভেম্বর, ২০২০: পশ্চিম বর্ধমান জেলার অণ্ডালে পরপর তিনটে বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য,তদন্তে অণ্ডাল থানার পুলিশ।ছট পুজো অনুষ্ঠানের জন্য রবিবার রাত্রে বাড়ি তালা বন্ধ করে চলে যায় অবাঙালি মানুষেরা।

স্থানীয় বাসিন্দারা জানান আওয়াজ শুনতে পেয়ে ডাকাডাকি শুরু করলে আরো লোকজন জরো হলে অবস্থা বেগতিক বুঝে স্থানীয় এক বাসিন্দাকে রডের আঘাত করে চম্পট দেয় দুস্কৃতিরা।প্রায় লক্ষাধিক টাকার চুরি হতে পারে বলে অনুমান।পুরো ঘটনা ক্ষতিয়ে দেখে তদন্ত শুরু করেছে অণ্ডাল থানার পুলিশ।।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top