সন্তানসম্ভাবনা স্ত্রীকে ফেলে পালালেন স্বামী

সন্তানসম্ভাবনা স্ত্রীকে ফেলে পালালেন স্বামী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪পরগণা, ২৩ নভেম্বর, ২০২০: বসিরহাট মহাকুমার বসিরহাট থানার ইটিন্ডা গ্রামের ঘটনা। বছর চব্বিশের সাহেবা খাতুন পেশায় ব্যবসায়ী। ভারত-বাংলাদেশ ঘোড়াডাঙ্গা সীমান্তে আমদানি-রপ্তানি সংস্থার কর্মী হিসেবে কাজ করেন।

সেখানে পরিচয় হয় ২০১৯ সালের ডিসেম্বর মাসে বছর তিরিশের রাজিব উদ্দিন গাজী, বাড়ি বারাসত নীলগঞ্জ এলাকায় পেশায় ব্যবসায়ী। প্রথমে ভালোবাসা প্রেমালাপ তারপর বিয়ে রাজিব উদ্দিন ও সাহেবার। প্রেম-ভালোবাসা দেখে এলাকার মানুষ লায়লা-মজনু হিসেবে ডাকত । কিন্তু প্রেমিক রাজিব উদ্দিন এর পিছনে যে ফন্দি প্রেমের প্রতারণা। ৯ মাসের সন্তানসম্ভাবনা সাহেবা যখন সন্তান জন্ম দেয় আর মাত্র কয়েক দিন আগে স্ত্রীকে রেখে স্বামী রাজীব উদ্দিন চলে যায়। এই অসহায় মহিলার পাশে দেখার এখন কেউ নেই তিনি শারীরিকভাবে অসুস্থ বারবার টেলিফোন করে জানতে গেলে স্বামীর মোবাইল ফোন বন্ধ। এমনকি এই বিয়ে মেনে নিতে চাইছে না রাজীব উদ্দিন ও তার পরিবার পরিবার।

আরও পড়ুন…“দাদা- ভাইয়ের সম্পর্ক আমদের” চন্দ্রশেখরকে নিয়ে এমনটাই বললেন শুভেন্দু

সূত্রে খবর রাজীব উদ্দিন বলেছেন যে আমাকে সাহেবা ব্ল্যাকমেইল করেছে। আমাদের পরিবারের একটা আভিজাত্য আছে কিন্তু এই বিয়েটা মেনে নিতে পারছে না । প্রশ্ন হচ্ছে সন্তান সন্তানসম্ভাবনা স্ত্রীকে ১০ মাস পরে মনে হলো এই বিয়ে তার পরিবার মেনে নিতে পারছে না তাই পালালো, স্ত্রী সাহেব কে ফেলে রেখে। বসিরহাট থানার রাজিব উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top