ফের নৈহাটিতে বিজেপি প্রার্থীর ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠলো তৃণমূলের দুষ্কৃতীদের

ফের নৈহাটিতে বিজেপি প্রার্থীর ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠলো তৃণমূলের দুষ্কৃতীদের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১১ এপ্রিল ২০২১উত্তর ২৪পরগণা: নৈহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ফাল্গুনী পাত্রের সমর্থনে নির্বাচনী প্রচার ব্যানার আগুনে পুড়িয়ে দিলো দুষ্কৃতীরা।

নৈহাটি বিজেপি গ্রামীণ মন্ডলের অন্তর্গত কাঁপা নাগদহ গ্রামের ২২ ও ২৪ নম্বর বুথ এলাকার এই ঘটনায় এলাকায় রাজনৈতিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকালে স্থানীয় বিজেপি কর্মীরা বিজেপি প্রার্থী ফাল্গুনী পাত্রের ব্যানার আগুনে পোড়ানো অবস্থায় দেখতে পেয়ে দলীয় নেতৃত্বদের খবর দেওয়ার পর ঘটনাস্থলে যান বিজেপি প্রার্থী ফাল্গুনী পাত্র।শনিবার রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনায় জড়িত বলে অভিযোগ বিজেপির।

আরও পড়ুন…“মেয়ে কোনো কাজ না করলে তাকে তখন বাড়িতে না রেখে বিদায় করে দিতে হয়” ফের মমতাকে কটাক্ষ দীলিপ ঘোষের

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top