শীতলকুচির ঘটনার প্রতিবাদ, তৃণমূলের বিক্ষোভ হাওড়ায়

শীতলকুচির ঘটনার প্রতিবাদ, তৃণমূলের বিক্ষোভ হাওড়ায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১১এপ্রিল ২০২১শীতলকুচির ঘটনার প্রতিবাদ জানিয়ে রবিবার হাওড়া ব্রিজে বিক্ষোভ দেখায় তৃণমূল। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল দাহ করে যুব তৃণমূল কংগ্রেসের সমর্থকরা।

এদিনের কর্মসূচি নিয়ে হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সিকান্দার আলি খান বলেন, অমিত শাহ যেখানে জনসভা করতে আসছেন সেখানে তিনি উস্কানিমূলক কথাবার্তা বলছেন। তাদের ক্যাডারদের হিংসার পথ অবলম্বন করতে নির্দেশ দিচ্ছেন। যেনতেন প্রকারে সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করে তারা পশ্চিমবঙ্গকে দখল করার চেষ্টা করছেন। তারা গণতন্ত্রে বিশ্বাস করেন না।কোচবিহারের শীতলকুচির ঘটনায় ৪ জন তৃণমূল কংগ্রেস কর্মীকে তাঁরা সিআরপিএফ জনকে দিয়ে গুলি করে হত্যা করেছেন। আমরা মনে করি এটা রাজ্যের, দেশের বুকে কলঙ্ক। কালকে কালা দিবস। আজকে আমরা প্রতিবাদ করছি। আমরা অবিলম্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফা দাবি করছি।

আরও পড়ুন…দিঘায় বেড়াতে এসে সমুদ্রস্নানে নেমে তলিয়ে মৃত্যু হল কলকাতার এক যুবকের

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top