বাঁকড়া বরফকলে বিজেপির এজেন্টদের বাড়ি ভাংচুর করার অভিযোগ তৃণমূল আশ্রিত দুস্কৃতীদের বিরুদ্ধে

বাঁকড়া বরফকলে বিজেপির এজেন্টদের বাড়ি ভাংচুর করার অভিযোগ তৃণমূল আশ্রিত দুস্কৃতীদের বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১২ এপ্রিল ২০২১হাওড়া: ডোমজুড় বিধানসভা কেন্দ্রে ভোট পরবর্তী হিংসা অব্যহত।১০ই এপ্রিল ভোটদান পর্ব মেটার পর সেই রাতেই বাঁকড়া বরফকল এলাকায় বিজেপির এজেন্টদের বাড়ি ভাংচুর করা হয় অভিযোগ তৃণমূল আশ্রিত দুস্কৃতীদের বিরুদ্ধে।রবিবার রাতেও সেই বাঁকড়া অঞ্চলে হামলা চালায় তৃণমূল দূস্কৃতীরা।গতকাল রাতে বাঁকড়া রাজীব পল্লিতে বাড়িবাড়ি ঢুকে দূস্কৃতীরা হামলা চালায়। লাঠি, বাঁশ, লোহার রড, ধারালো অস্ত্র নিয়ে শয়েশয়ে দূস্কৃতী এই হামলা চালায় বলে অভিযোগ আক্রান্তদের। হামলা করে কারোর মাথা ফাটিয়ে দেওয়া হয়, কারোর হাত ভাঙে, কারোর আঙুল থেঁতলে দেওয়া হয়। রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় তাঁরা মহল্লা বন্দি হয়ে পড়েন। কারন দুস্কৃতীরা ওই এলাকাকে ঘিরে রাখে। খবর পেয়ে ডোমজুড় থানার বিশাল পুলিশ বাহিনী। হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা সেখানে পৌঁছন। জখমদের একেএকে পুলিশ এম্বুলেন্সে করে এলাকা থেকে উদ্ধার করে নিয়ে যায় হাওড়া হাসপাতালে। গভীর রাত পর্যন্ত চলে আক্রান্তদের উদ্ধারের কাজ। রাতেই ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য।

আরো পড়ুন…ফের আইএসএফের বিরুদ্ধে তৃণমূলের পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগে উত্তেজনা ছড়াল বারাসাতে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top