নিজস্ব সংবাদদাতা ১৫ এপ্রিল ২০২১ উত্তর দিনাজপুর: নববর্ষের প্রথম দিনের প্রচার টা একটু ভিন্ন স্বাদের করলেন রায়গঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যানী। করোনার প্রকোপ আবারও বেড়ে যাওয়ায় নববর্ষের দিনে সকল ভোটার ও রায়গঞ্জবাসীর মধ্যে সার্জিক্যাল মাস্ক বিতরণ করে শুভেচ্ছা জ্ঞাপন ও সচেতন করলেন প্রার্থী কৃষ্ণ কল্যানী।
বিজেপি প্রার্থীর সচেতনতামূলক ভোটের প্রচার ব্যাপক সাড়া ফেলে দিয়েছে রায়গঞ্জ শহরে। আবার নতুন করে বাড়ছে করোনার প্রকোপ। এরই মধ্যে চলছে রাজনৈতিক দলের প্রচার জনসভা কর্মসূচি। তাই সাধারন মানুষ ও ভোটারদের করোনা নিয়ে সচেতন করতে পয়লা বৈশাখের দিনে নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের হাতে সার্জিক্যাল মাস্ক তুলে দিলেন রায়গঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যানী। রায়গঞ্জ শহরের রাজপথের দুধারে দোকানদার ব্যাবসায়ী থেকে সাধারণ মানুষকে করোনা নিয়ে সচেতন হওয়ার কথাই বললেন আজ। বিজেপি প্রার্থী জানালেন করোনা আবারও ভয়াবহ আকার ধারন করছে। তাই মানুষকে সামাজিক দূরত্ব বিধি বজায় রাখার পাশাপাশি সকলকে মাস্ক পরার আবেদন করলেন তিনি। নববর্ষের দিনে সকাল সকাল বাড়ি থেকে আজ ভোটের প্রচার নয়, রায়গঞ্জ শহরের মানুষকে শুভ নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করার পাশাপাশি করোনা সচেতনতায় মাস্ক বিলি করলেন রায়গঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যানী।
আরও পড়ুন…নববর্ষের প্রথম দিনে তারাপীঠ মন্দিরে ভিড় নেই পুর্ন্যার্থীদের



















