নিজস্ব সংবাদদাতা ২৬ এপ্রিল ২০২১ লেকটাউন: করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা না পেয়ে লেকটাউন শ্রীপল্লীতে মৃত্যু সুধীন্দ্রনাথ মুখার্জি(৭৩)ঘটনাস্থল দক্ষিণ দমদম পৌরসভা ৩১ নাম্বার ওয়ার্ড গত পরশুদিন করোনা রিপোর্ট পজিটিভ আসে তারপর থেকেই বাড়িতেই চিকিৎসা হচ্ছিল।

গতকাল শ্বাসকষ্ট শুরু হয়েছিল বিভিন্ন হাসপাতাল ঘুরে বেড়িয়েছেন কোন হাসপাতালে ভর্তি নেয়নি অক্সিজেনের অভাবে মৃত্যু হয় ।গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ।গতকাল রাত দুটো নাগাদ বাড়িতেই তার মৃত্যু হয়। প্রায় ১১ ঘণ্টা অতিক্রম করে গেল মৃতদেহ এখনো নিয়ে যেতে পারেনি লেকটাউন থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল ঘুরে গিয়েছে পুলিশ পরিবারের লোককে জানিয়েছে যারা মৃতদেহ তোলে তারা ১৫০০০ টাকা চেয়েছে মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য ।পরিবারের ওনার স্ত্রী এবং মেয়ে দুজনেই করোনা পজেটিভ বাড়িতে তিন বছরের ছোট একটি বাচ্চা আছে ফলে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন…সাতসকালে বিকট শব্দ, বীরভূমে বিস্ফোরণে ভেঙ্গে চুরমার গোটা শৌচাগার



















