অষ্টম দফা নির্বাচনের আগেই গরু পাচার কাণ্ডে নাম জোরালো অনুব্রত মণ্ডলের

অষ্টম দফা নির্বাচনের আগেই গরু পাচার কাণ্ডে নাম জোরালো অনুব্রত মণ্ডলের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক ২৬ এপ্রিল ২০২১: বৃহস্পতিবার শেষ দফা নির্বাচন রয়েছে বীরভূমে। তার আগেই এবার গরু পাচার কাণ্ডে নাম জড়ালো অনুব্রত মণ্ডলের।

ঠিক কি কারণে তাকে তলব করা হয়েছে এ ব্যাপারে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি তবে নিজাম প্যালেসে তাকে মঙ্গলবার হাজির হতে বলা হয়েছে। এ নিয়ে এখনো পর্যন্ত তৃণমূলের তরফে কোন মন্তব্য করা হয়নি তবে সূত্রের খবর অনুব্রত মণ্ডলের এক সঙ্গী কেও এ ব্যাপারে তলব করা হয়েছে। কিছুদিন আগে স্মৃতি ইরানি সভা মঞ্চ থেকে জেলে ঢুকানোর হুমকি দিয়েছিলেন অনুব্রত মণ্ডল কে। তার সাথে কেন্দ্রীয় গোয়েন্দা দের যোগ আছে বলে মনে করা যেতেই পারে। এর আগেও আয় বহির্ভূত সম্পদ নিয়ে নোটিশ পাঠানো হয়েছিল অনুব্রত মণ্ডল কে। সম্প্রতি অনুব্রত মণ্ডল কে নজর বন্দী করার চেষ্টা চালাচ্ছে বিপক্ষদল বলে কটুক্তি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি তিনি জানিয়েছিলেন এরপর একইভাবে নজর বন্দি করার চেষ্টা চালালে অনুব্রত মণ্ডল আদালতে যাবে। সবশেষে এখন কি হয় এটাই দেখার।

আরো পড়ুন…ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া নিয়ে কেন্দ্রীয় বাহিনীর সাথে সংবাদ মাধ্যমের বচসা ঘটনাস্থলে এলেন অরুপ বিশ্বাস

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top