সুপার স্পেশালিটি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে নেই করোনা টেস্ট কিট আতঙ্কে উদ্বিগ্ন সাধারন মানুষ

সুপার স্পেশালিটি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে নেই করোনা টেস্ট কিট আতঙ্কে উদ্বিগ্ন সাধারন মানুষ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২৭ এপ্রিল ২০২১পূর্ব বর্ধমান: ধীরে ধীরে ভয়ঙ্কর রূপ নিচ্ছে করোনা।আতঙ্কে সাধারণ মানুষ তারই মধ্যে চিন্তার ভাঁজ পড়লো মানুষের কপালে। নামেই সুপার স্পেশালিটি হসপিটাল আর সেই সুপার স্পেশালিটি হসপিটালে পর্যাপ্ত পরিমাণে করোনা টেস্টের কিট নেই। তাই তিন দিন ধরে করোনা টেস্ট করাতে এসে ফিরে যাচ্ছেন বহু মানুষ।

হসপিটালে দেখানো আউটডোর রোগীদের  হচ্ছে না করোনা  পরীক্ষা। কেবলমাত্র হসপিটালে ভর্তি থাকলেই হবে করোনার টেস্ট।গত তিনদিন ধরে এমনই বেহাল চিত্র পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমা সুপার স্পেশালিটি হসপিটালে।দূরদূরান্ত থেকে আসা রোগীরা করোনা টেস্ট করতে আশা কালনা হসপিটালের রোগীরা জানাচ্ছেন, অনেকেরই ঠান্ডা জ্বর সর্দি কাশি রয়েছে বাইরে ডাক্তার দেখানোর পর ডাক্তার করোনা টেস্টের পরামর্শ দিয়েছেন, কালনা মহকুমা হসপিটালে বাইরের পেশেন্ট এবং হাসপাতালের আউটডোরে দেখানো হসপিটালের রোগীদের করোনা টেস্ট করানো যাবে না,পর্যাপ্ত কিট নেই বলে ফিরিয়ে দেওয়া হচ্ছে. পাশাপাশি অনেকেই কাজ করেন বেসরকারি সংস্থায় করোনা টেস্টের নেগেটিভ রিপোর্ট না নিয়ে এলে কাজেও যুক্ত হতে পারছেন না, স্বভাবতই ব্যাপক সমস্যার মধ্যে পড়েছেন তাঁরা। এরপরই এদিন সোমবার সকালে কালনা মহকুমা হসপিটালের সুপারের ঘরের সামনে রোগীরা জড়ো হয়, কথা বলেন হসপিটাল অ্যাসিস্ট্যান্ট সুপারের সাথে. সেখান থেকেও তাদের পর্যাপ্ত কিট নেই বলে ফিরিয়ে দেয়া হয়। এ বিষয়ে কালনা মহকুমা হসপিটালে সুপার অরূপ রতন করণ ক্যামেরার সামনে কিছুই বলতে রাজি হননি।

আরও পড়ুন…দোগাছিয়া এলাকায় বোমাবাজির ঘটনায় ৫ তৃণমূল কর্মীকে গ্রেফতার করল অশোকনগর থানার পুলিশ

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top