ভোটের ফলাফল ঘোষণা হতেই, উত্তপ্ত শহর শিলিগুড়ি

ভোটের ফলাফল ঘোষণা হতেই, উত্তপ্ত শহর শিলিগুড়ি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৩ রা ২০২১ শিলিগুড়ি: ভোটে আশানরূপ ফল হয়নি তৃণমূল কংগ্রেসের। শিলিগুড়ি শহর সংলগ্ন ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে নির্বাচনে পরাজিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রাক্তন পর্যটনমন্ত্রী গৌতম দেব।

এরপর থেকেই শহরের বিভিন্ন এলাকায় তান্ডব চালায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। এমনই অভিযোগ তোলেন এলাকাবাসীরা। শিলিগুড়ি পুরসভার ৪৪ নম্বর ওয়ার্ড, দশরথপল্লীর প্রায় ২০ টি বাড়িতে হামলা চালায় দুস্কৃতিরা। ভাঙচুর করা হয় বিজেপি অঞ্চল সভাপতি বিশ্বজিৎ পোদ্দারের বাড়ি-গাড়ি সহ আসবাবপত্র। মারধর করা হয় বিজেপি কর্মী সমর্থকদের। বিজেপি কর্মী চিন্ময় শর্মাকে বেধরক মারধর করা হয়। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। স্থানীয় বিজেপি যুব মোর্চার সদস্য পিন্টু দাসের কথায়, ভোটে হারজিত আছে। তবে, হেরে গিয়ে উন্মাদের মত তান্ডব চালিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। এলাকার প্রায় ২০ টি বাড়িতে ভাঙচুর চালায় তারা। ভেঙে দেওয়া হয়েছে বেশ কয়েকটি গাড়িও। আতঙ্কে রয়েছে এলাকাবাসী।

আরও পড়ুন…ব্যারাকপুরে পরিত্যক্ত ঘরের ভেতর থেকে উদ্ধার ১৪টি তাজা বোমা

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top