তৃণমূল কর্মী সুজিত বসু জিতে যাওয়ার পর বিজেপি কর্মীদের বাড়িতে হামলা উত্তপ্ত সল্টলেক

তৃণমূল কর্মী সুজিত বসু জিতে যাওয়ার পর বিজেপি কর্মীদের বাড়িতে হামলা উত্তপ্ত সল্টলেক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৩ রা ২০২১ সল্টলেক: ভোট পরবর্তী হিংসা অব্যাহত সল্টলেকে। বিজেপি কর্মীদের বাড়ি বাইক ভাঙচুরের অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। সল্টলেকের দত্তাবাদের বাগপাড়ায় ঘটনাটি ঘটেছে।

নির্বাচনী ফলাফল প্রকাশ হতেই উত্তেজনা তৈরী হয় এই এলাকায়। ৩রা মে সকালে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ বিজেপি কর্মীদের। ভাঙচুর চালানো হয় বিজেপি কর্মীর বাড়ি ও গাড়ি। তৃণমূল প্রার্থী সুজিত বসু জিতে যাওয়ার পরই তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নির্মল দত্তের অনুগামীরা হামলা চালায় বলে অভিযোগ। ঘটনাস্থলে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ নজরদারি চালাচ্ছে।

আরও পড়ুন….আইএসএফ কর্মীকে বোমা মেরে খুন চাঞ্চল্য এলাকায়

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top