বিজেপির দলীয় কার্যালয়ে তৃণমূলের দলীয় পতাকা লাগিয়ে দেওয়ায় উত্তেজনা ছড়ালো ভগবানপুরে বিজেপি কার্যালয়ে

বিজেপির দলীয় কার্যালয়ে তৃণমূলের দলীয় পতাকা লাগিয়ে দেওয়ায় উত্তেজনা ছড়ালো ভগবানপুরে বিজেপি কার্যালয়ে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৪ মে ২০২১ পূর্ব মেদিনীপুর: এবার বিজেপি দলীয় কার্যালয়ে তৃণমূলের দলীয় পতাকা লাগিয়ে দেওয়ার অভিযোগে উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বাস স্ট্যান্ডের বিজেপির দলীয় কার্যালয়ের। পাশাপাশি ভগবানপুরে গতকাল কাঁথি সাংগঠনিক জেলার কার্যালয় ভাঙচুর করার চেষ্টা চালায় বলে অভিযোগ।

চাবিতালা ভেঙে লুটপাটের চেষ্টা করে তৃণমূল এমন টাই অভিযোগ বিজেপির। চাবি না ভাঙতে পেরে বাইরে থাকা ব্যানার, পোস্টার ছিঁড়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির পতাকা খুলে পুড়িয়ে দিয়ে তৃণমূলের পতাকা লাগিয়ে বিজেপির দলীয় কার্যালয় দখল করার চেষ্টা করে বলে অভিযোগ বিজেপির। অন্য দিকে গোটা ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল পাল্টা বক্তব্য তৃণমূল এ ধরনের কার্য কলাপের সঙ্গে জড়িত নয় কোটা এলাকাকে অশান্ত করার চেষ্টায় বিজেপি এ ধরনের কাজ করছে। ঘটনার তদন্ত শুরু করেছে ভগবানপুর থানার পুলিশ।

আরও পড়ুন…বকেয়া বেতনের দাবিতে রেলের বৈদ্যুতিকরন দপ্তরে বিক্ষোভ পদর্শন করল INTTUC এর এন জে পি শাখা

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top