বাংলায় জারি হোক রাষ্ট্রপতি শাসন, সাসপেন্ড করা হলো টুইটার একাউন্ট

বাংলায় জারি হোক রাষ্ট্রপতি শাসন, সাসপেন্ড করা হলো টুইটার একাউন্ট

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক ৪ মে ২০২১: পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরেই সরব হয়েছিলেন কঙ্গনা রানাওয়াত। তার একের পর এক টুইটে দেখা যায় কখনও মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘রাবণ’ আবার কখনও বা তাঁর নিশানায় এনআরসি এবং সিএএ।

টুইটারের তরফে জানানো হয়েছে বারণ করা সত্ত্বেও কঙ্গনার বারংবার বিদ্বেষমূলক মন্তব্য এবং টুইটার পলিসির বিরুদ্ধে গিয়ে অবমাননাকর আচরণের জন্যই তার একাউন্ট টি সাসপেন্ড করা হয়েছে।টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে কঙ্গনা লেখেন, ” ২০১৯ সালের পর মমতাদিদি আহত বাঘের মতো ফিরে এসেছে, কেন্দ্রকে হুমকি দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে তাঁর হেলিকপ্টার থেকে নামতে দেননি, সিএএ/এনআরসি বন্ধ করে দিয়েছেন,বিজেপি কর্মীদের হত্যা করেছেন, খোলাখুলি গুন্ডামি করেছেন, এবং মোদীকে সতর্কবাণী দিয়ে বলেছেন আসুন, খেলা হবে। তিনি প্রকাশ্যে শরণার্থী জড়ো করে তাঁদের আরও ভোটার কার্ড দিয়েছেন…।” যদিও হার মানতে নারাজ এই অভিনেত্রী। তার মতে তিনি বাকি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার মতামত শেয়ার করবেন আস্থা প্রকাশ করেন। পাশাপাশি এও জানান সেই রাস্তাও বন্ধ হলে তিনি তার সিনেমার মধ্যে দিয়ে তার চিন্তাধারা প্রকাশ্যে আনবেন।তিনি বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করার কথাও উল্লেখ করেন। তার ভিডিও ভাইরাল হতেই নানা জন নানা মন্তব্য করেছেন।

আরও পড়ুন….অস্বাভাবিক মৃত্যু হলো সোহম চক্রবর্তীর শ্যালিকার, আবাসন থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

 

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top