ফল ঘোষণার পর উত্তেজনার ছবি পূর্ব মেদিনীপুর জেলায়

ফল ঘোষণার পর উত্তেজনার ছবি পূর্ব মেদিনীপুর জেলায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৫ মে ২০২১ পূর্ব মেদিনীপুর: বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর থেকেই সারা রাজ্যের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায় উত্তেজনার ছবি উঠে আসছে। পূর্ব মেদিনীপুরের খেজুরি বিধানসভার অন্তর্গত বারাতলা অঞ্চলের মালদহ ১৬২ নম্বর বুথে এক বিধবা মহিলা কে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গণধর্ষণ করে মুখে বিষ দিয়ে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে বলে অভিযোগ।

গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে সমগ্র এলাকায়। এরপর ওই মহিলাকে উদ্ধার করে কামারদা হাসপাতালে নিয়ে গেলে তাঁর শারীরিক অবস্থা অবনতি হওয়ার কারণে কাঁথি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অন্য দিকে গোটা ঘটনার কথা অস্বীকার তৃণমূলের। এই ঘটনার প্রতিবাদে বুধবার সকালে রাজ্য সড়ক অবরোধ করে তীব্র বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় মানুষ জন। ঘটনাস্থলে পৌঁছায় খেজুরি থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনা স্থলে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলেন তৃণমূলের পরাজিত প্রার্থী পার্থপ্রতিম দাস। তাকে ঘিরে দীর্ঘক্ষন বিক্ষোভ চালালেও সাধারণ মানুষকে বোঝাতে সক্ষম হন তিনি। পাশাপাশি কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অনুপ চক্রবর্তী কার্যত পুলিশ প্রশাসনের উপর আঙ্গুল তুললেই পুলিশ প্রশাসনের পাশে এসে দাঁড়ালেন কারণ তিনি বলেন এত বড় এলাকায় সামান্য সংখ্যক পুলিশ প্রশাসন নিয়ে এই ধরনের ঘটনা নিয়ন্ত্রণে আনা অসম্ভব। আমি আমাদের সমস্ত কার্য কর্তাদের অনুরোধ জানাচ্ছি তারা যাতে এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয় বলে জানিয়েছেন তিনি।

আরো পড়ুন….ফাঁকা বাড়িতে আচমকা আগুন,কারন নিয়ে রহস‍্যে বাড়ির মালিক

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top