ভোট পরবর্তী পর্যায়ে উত্তপ্ত পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের গতিষ্ঠা অঞ্চল 

ভোট পরবর্তী পর্যায়ে উত্তপ্ত পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের গতিষ্ঠা অঞ্চল 

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৫মে ২০২১ পূর্ব বর্ধমান: জেলায় অব্যাহত ভোট পরবর্তী হিংসা।এবার পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের গতিষ্ঠা অঞ্চল শাসক বিরোধী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠলো।

মঙ্গলবার থেকে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় দু’পক্ষের বেশ কয়েকজন জখম হয়। তৃণমূল কংগ্রেস কর্মী মড়াই শেখের অভিযোগ পাশের গ্রামে তার ছেলে ও স্ত্রী যাচ্ছিল।সেই সময়ে বিজেপির কর্মী সমর্থকরা তাদের ঘিরে ধরে মারধর করে। অন্যদিকে বিজেপি কর্মী বনমালী কর্মকার বলেন,পিলসুয়া গ্রামে দু’দলের মধ্যে ঝামেলা হচ্ছিল বুধবার সকালে তখন দাদা ঝামেলা আটকাতে গেলে তাকে মারধর করা হয়।তার পায়ে ধারালো অস্ত্রের কোপ মারা হয়।যুযুধান শাসক বিরোধী দু’দলেরই অভিযোগ বীরভূম থেকে লোক এসে এলাকায় বোম বাঁধছে ও বোমাবাজি করছে।জখমদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।জখম তৃণমূল কংগ্রেসের দু’জন কর্মী ভর্তি হাসপাতালে। আর বিজেপির একজন ভর্তি।জখম বিজেপি কর্মীর নাম প্রিয়রজ্ঞন কর্মকার এবং টি এম সি সমর্থক আলিফ সেখ ও হাসিবুল সেখ বর্ধমান মেড‍্যিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে ।তবে জখম বিজেপি কর্মীর প্রিয়রজ্ঞন কর্মকার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতায় রেফার করা হয়েছে।

আরো পড়ুন…পুনর্বাসন দেওয়ার দাবী জানিয়ে বেগুনিয়া কোলিয়ারির এজেন্ট অফিসের সামনে এলাকাবাসীর বিক্ষোভ প্রদর্শন

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top