কাল থেকে বন্ধ লোকাল ট্রেন হয়রানির শিকার নিত্যযাত্রীরা

কাল থেকে বন্ধ লোকাল ট্রেন হয়রানির শিকার নিত্যযাত্রীরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৫মে ২০২১ উত্তর ২৪পরগণা,(বারাসাত): লোকাল ট্রেন বন্ধ বৃহস্পতিবার থেকে,বারাসত স্টেশন থেকে যাওয়া নিত্যযাত্রীর চিন্তায় পড়লো ঘোষণার পর থেকেই।অফিস যেতে হবে,সেখানে কোন আংশিক লকডাউন হচ্ছে না,কিন্তু সেই অফিসে পৌছানোর একমাত্র অবলম্বন ট্রেন।রাজ্যের অধিকাংশ নিত্যযাত্রীরা যাতায়াত করে লোকাল ট্রেনে।

কারণ ট্রেনে যাতায়াতে খরচটা অনেকটাই কম,আর সেই লোকাল ট্রেন যদি বন্ধ হয়ে যায়,তাহলে সাধারণ পথ চলতি মানুষের অসুবিধায় পরতে হবে তা বলাই যায়।ফের মানুষের রুজি রুটির প্রশ্ন উঠছে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজই শপথ গ্রহণ করেন।আর শপথ নেওয়ার পর থেকেই কোভিড মোকাবিলায় কড়া সিদ্ধান্তে যাওয়ার ঘোষণা করলেন।বাজারঘাট থেকে লোকাল ট্রেন,বিমান,যানবাহন চলাচলের উপর কিছু বিধিনিষেধ ঘোষণা করে দিলেন।যার মধ্যে লোকাল ট্রেন বন্ধের ফলে দৈনন্দিন পথচলতি মানুষকে পড়তে হবে সমস্যায়।পথ চলতি মানুষের সাফ বক্তব্য এই লকডাউন বা লোকাল ট্রেন বন্ধের ফলে করোনা আক্রান্ত হয়ে যত মানুষ মরবে তার চেয়ে অনেক বেশি মানুষ না খেতে পেয়ে মরবে।আগের লকডাউনে মানুষের কাছে টাকাপয়সা ছিল তাই দিয়ে কোনরকম চালিয়ে নিয়েছে, কিন্তু এবার সেই পরিস্থিতি হলে মানুষ না খেতে পেয়ে মরবে বলে মত নিত্যযাত্রীদের। নিত্যযাত্রীদের আরও দাবি,যদি লকডাউন করতেই হত তাহলে নির্বাচনের আগে কেন করা হল না,ভোট মিটতেই কেন এই সিদ্ধান্ত? এতগুলো সভা করার দরকার ছিল না,৮ দফায় নির্বাচন করার কোন দরকার ছিল না।এই নির্বাচনের ফলে সংক্রমণ আরও বেরে গেল বলে মত বারাসাতে ট্রেন যাত্রীদের,এর জন্য তারা দায়ি করেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।সরাসরি বলেন নরেন্দ্র মোদি বাংলায় সংক্রমণ বাড়িয়ে দিয়ে গেল।এখন কিছু করার নেই মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে যেতেই হবে,তিনি যা করছে ভালোর জন্যই করছে বলে মত অধিকাংশ পথ চলতি ট্রেন যাত্রীদের।

আরো পড়ুন…ভোট পরবর্তী পর্যায়ে উত্তপ্ত পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের গতিষ্ঠা অঞ্চল 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top