টোটো মোটরবাইক ও লরির সংঘর্ষে মৃত্যু দুই শিশু সহ পাঁচজন

টোটো মোটরবাইক ও লরির সংঘর্ষে মৃত্যু দুই শিশু সহ পাঁচজন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৬ মে ২০২১ উত্তর দিনাজপুর: টোটো, মোটরবাইক ও লড়ির সংঘর্ষে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই শিশুসহ ৫ জনের। মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে উত্তর দিনাজপুর জেলার ইটাহার চাভোর মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কে। ঘাতক লড়ি সহ চালক খালাসি পলাতক।

মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।বিয়ে বাড়ির নেমন্তন্ন খেয়ে বাড়ি ফেরার পথে ইটাহারের পাম্প মোড় এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় দুই শিশু সহ পাঁচজনের মৃত্যু ঘটে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিকট শব্দ শুনে তাঁরা এসে দেখতে পান একটি মোটরবাইক ও টোটোতে চেপে বাড়ির পথে ফিরছিলেন কয়েকজন। একটি মালবোঝাই লড়ির সাথে একই সঙ্গে মোটরবাইক ও টোটোর মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই শিশুসহ পাঁচজনের। মৃতরা হলেন স্বপন দাস ( ৪০), পিংকি দাস ( ৩২), ইশান দাস ( ২), অনির্বান বসাক ( ১৪) এবং পঞ্চমী দাস ( ১৫) । চালক ও খালাসী সহ ঘাতক লড়িটি পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ। মর্মান্তিক এই পথ দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরো পড়ুন….কাল থেকে বন্ধ লোকাল ট্রেন হয়রানির শিকার নিত্যযাত্রীরা

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top