দত্তপুকুর জয়পুল এলাকায় চাষের জমি থেকে উদ্ধার তাজা বোম ও বোম বানানোর মশলা 

দত্তপুকুর জয়পুল এলাকায় চাষের জমি থেকে উদ্ধার তাজা বোম ও বোম বানানোর মশলা 

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৬ ,মে ২০২১ উত্তর ২৪পরগণা: দত্তপুকুর জয়পুল এলাকায় চাষের জমি থেকে তাজা বোম ও বোম বানানোর মশলা উদ্ধার।এলাকার মানুষ দেখতে পেয়ে খবর দেয় দত্তপুকুর থানায়।

 

দত্তপুকুর থানার পুলিশ এসে বোমগুলি উদ্ধার করে।ঘটনাটি দত্তপুকুর ২নং পঞ্চায়েতের জয়পুল নজরুল কলোনির সাধুপাড়ায় ঘটে।এই ঘটনার জেড়ে এলাকার মানুষ আতঙ্কিত। এই ঘটনায় অভিযোগের তীর বিজেপির দিকে উঠলেও তার সঠিক কোন প্রমাণ পাওয়া যায়নি।পুলিশ ঘটনাস্থল থেকে তাজা বোমা ও বোমা বানানোর মশলা উদ্ধার করে সেগুলি নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেয়।আর অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা ব্যপক চাঞ্চল্য ছড়ায়।দত্তপুকুর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।এখনো পর্যন্ত এই ঘটনা নিয়ে ক্যামেরার সামনে কোন মন্তব্য করতে রাজি হয়নি।

আরও পড়ুন…নিউটাউনে অজ্ঞাত পরিচয়ের এক মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top