রাজ্যে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ার সত্তেও মানুষ আজও অসচেতন, মাক্স পড়ে রইল থুতনিতেই

রাজ্যে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ার সত্তেও মানুষ আজও অসচেতন, মাক্স পড়ে রইল থুতনিতেই

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৬ মে ২০২১উত্তর ২৪পরগণা: বারাসতের দোকানপাট,বাজার প্রায় সবই বন্ধ,কিন্তু এখনো মানুষদেরকে অসচেতন ভাবে ঘুরতে দেখা যাচ্ছে।বারাসত কলোনি মোড়,চাঁপাডালি মোর,সব জায়গার চিত্রটা একই।এখনো একাধিক মানুষের থুতনিতে মাক্স।

ক্যামেরা দেখে বা প্রশ্ন করা হলে সেই মাক্স উঠছে নাকে ।সংক্রমণ দিনদিন বাড়ছে, কলকাতার সাথে পাল্লা দিয়ে উত্তর চব্বিশ পরগনা জেলা করোনা সংক্রমণ ঊর্ধ্বগামী,তারপরে মানুষ অসচেতন।কয়েকটি দোকান খোলা থাকতে দেখা যায় বৃহস্পতিবার দুপুরে,যার মধ্যে ফলের দোকান, মাক্স,স্যানিটাইজার এর দোকান।বারাসাত শহরের বিভিন্ন জায়গায় দোকান বন্ধ থাকলেও রাস্তায় এখনো মানুষ এর ভিড় দেখা যাচ্ছে।এখনো দোকানদারি করছে মাস্ক ছাড়া একাধিক মানুষ।কেউ বা ধুমপান করার জন্য মাস্ক খুলে রাখছেন। আবার কেউ দোকানে মাস্ক বিক্রি করলেও নিজে মাস্ক ব্যাবহার করছে না।গোটা বারাসত শহরে চিত্রটা একই রকম।তবে গাড়িঘোড়া আগের চেয়ে অনেকটাই কম,মানুষ বাড়ির বাইরে বের হচ্ছে,তবে সেই সংখ্যাটা অনেকটাই কম।করোনা সংক্রমণের হার এই জেলা শীর্ষে থাকা সত্ত্বেও মানুষ আজও অসচেতন।

আরো পড়ুন…অক্সিজেন তৈরির কারখানা পরিদর্শনে কাঁকসার বিডিও

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top