করোনা কালে বাঁচতে মিড ডে মিল বন্ধ রাখার দাবি জানালো ওয়েস্টবেঙ্গল হেডমাস্টার অ্যাসোসিয়েশন

করোনা কালে বাঁচতে মিড ডে মিল বন্ধ রাখার দাবি জানালো ওয়েস্টবেঙ্গল হেডমাস্টার অ্যাসোসিয়েশন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৭ মে ২০২১পূর্ব বর্ধমান:করোনা থেকে বাঁচতে এবার মিড-ডে মিল বন্ধ রাখার দাবি জানাল ওয়েস্টবেঙ্গল হেডমাষ্টার এ্যাসোসিয়েশন। এই মর্মে তারা শিক্ষামন্ত্রীর কাছে একটি আবেদন পত্র পাঠিয়েছেন।

শিক্ষামন্ত্রীর কাছে তাদের আবেদন, চলতি মে মাসের মিড-ডে মিল ডিস্ট্রিবিউশনের কাজ বনধের নির্দেশিকা জারি করুক শিক্ষা দপ্তর। করোনা আবহে যেভাবে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সাধারন মানুষজন এই রোগে আক্রান্ত হচ্ছেন, সেই দিকে নজর রেখে এই সংগঠন মিড-ডে মিল পিছিয়ে নিয়ে যাবার আর্জি জানিয়েছেন বলে জানালেন ওয়েস্টবেঙ্গল হেডমাস্টার এ্যাসোসিয়েশনের বর্ধমান জেলা সভাপতি তথা বর্ধমান টাউনস্কুলের প্রধান শিক্ষক ডঃ তুষার কান্তি মুখোপাধ্যায়। রাজ্যে যেভাবে করোনা আক্রান্তর সংখা বাড়ছে সেখানে এই পরিস্থিতিতে বিভিন্ন স্কুলে মিড-ডে মিল চলাকালীন এইভাবে অভিভাবক অভিভাবকদের জমায়েত না করাই শ্রেয় বলে সংগঠনের মত।

আরও পড়ুন…বিজেপি প্রার্থীর বাড়িতে আগুন লাগিয়ে দিল, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top