শ্যামনগরে বিজেপি কর্মীর বাড়ির ছাদ থেকে উদ্ধার বোমা   

শ্যামনগরে বিজেপি কর্মীর বাড়ির ছাদ থেকে উদ্ধার বোমা   

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৭ মে ২০২১উত্তর ২৪পরগণা: জগদ্দল থানা এলাকার অন্তর্গত শ্যামনগর চন্ডীতলা এলাকায় বিজেপি কর্মী রনজিত কর্মকারের বাড়ি থেকে এর আগেও বেশ কয়েকটি বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে ফের বাড়ির ছাদে একটি তাজা বোমা দেখা যায় সাথে সাথেই খবর দেয়া হয় জগদ্দল থানার পুলিশকে।

পুলিশ এসে বোমাটি উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের অভিযোগ নির্বাচনের আগে এই বাড়ি থেকে বিভিন্ন অসামাজিক কাজ চালানো হতো। এলাকার মানুষের নিরাপত্তা বিঘ্নিত করে এখানে বোমা-গুলি মজুত রাখা ছিল। এলাকার মানুষ পুলিশের কাছে ইতিমধ্যেই এলাকা গত ভাবে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন যাতে পুলিশ ঐ বাড়িতে তল্লাশি চালায়। যুব তৃণমূল কংগ্রেসের আহবায়ক অমিত শর্মার দাবী এলাকার মানুষ আতঙ্কিত হয়ে আছেন। যদিও বিজেপির এজেন্টের অভিযোগ শাসক দল তৃণমূল কংগ্রেসের কিছু লোক চক্রান্ত করছে আমাদের ফাঁসানোর জন্য। আমরাও পুলিশকে বলেছি নিরপেক্ষ তদন্ত করতে।

আরও পড়ুন…তৃতীয় দিনেও চৈতন্যপুর বিএড কলেজের শিক্ষকদের অনশন অনড়

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top