নিজস্ব সংবাদদাতা ৮ মে ২০২১ দুর্গাপুর: ফল প্রকাশের পর থেকেই বিক্ষিপ্ত অশান্তির ঘটনা শহর জুড়ে । ২৩ নং ওয়ার্ডে বেশ কিছু বিজেপি কর্মীর বাড়ীতে হামলা চালানো হয় ।
ভাঙ্গচুর করা হয় দোকানপাট । ঘরছাড়া ছিল সেইসব পরিবার। আজ ওয়ার্ডের পুরপিতা দেবব্রত সাঁই বেশ কিছু পরিবারকে ঘরে ফেরান । এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানান । নিজে এলাকায় গিয়ে বিজেপি পরিবারের সাথে কথা বলেন । তাদেরকে আশ্বস্ত করেন । তৃণমূল পুরপিতার এই উদ্যোগে আশ্বস্ত হয়েছেন বিজেপি সমর্থিত পরিবারগুলি , ধন্যবাদ জানিয়েছেন পুরপিতা দেবব্রত সাঁইকে ।
আরো পড়ুন….বেলদা গ্রামে বিজেপি কর্মীর ওপর হামলা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের



















