নিজস্ব সংবাদদাতা ৯ মে ২০২১ পূর্ব বর্ধমান: গ্রামেগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং রাজনৈতিক হিংসা বা ভয়-ভীতির কারণে কোন ব্যক্তি বাড়ির বাইরে থাকলে তাদেরকে বাড়ি ফেরানোর ব্যবস্থা গ্রহণ করা নিয়ে ভাতার থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রবিবার একটি সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়।

এই বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার ডিএসপি অরিজিৎ পাল চৌধুরী, ভাতার থানার ভারপ্রাপ্ত ওসি প্রণব কুমার ব্যানার্জি, ভাতার বিধানসভার বিধায়ক মানগোবিন্দ অধিকারী সহ অন্যান্য দলের জনপ্রতিনিধি বৃন্দ । ভাতার থানার ভারপ্রাপ্ত ওসি প্রণব কুমার ব্যানার্জি জানিয়েছেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি করোনা মহামারী বর্তমানে ভয়ঙ্কর আকার ধারণ করেছে। কোভিড বিধি নিয়ম মানার ক্ষেত্রে সকলকে কে এগিয়ে আসতে হবে তাহলে আমরা এই মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা পাবো। এদিনের বৈঠক শেষে বিধায়ক মান গোবিন্দ অধিকারী জানিয়েছেন ভাতারে রাজনৈতিক হিংসা কোন খবর নেই। কোন ভয়-ভীতি কারণে কেউ বাইরে থাকতে পারে । আমরা কাউকে তাড়িয়ে দিইনি। প্রশাসনের কাছে কোনো লিস্ট থাকলে আমাদের দিক আমরা দেখছি।
আরও পড়ুন…স্থানীয়রা করোনা আতঙ্ক ভেবে সৎকার না করে বাড়িতেই ফেলে রাখলো এক বৃদ্ধার মৃতদেহ



















