মাইকেল নগরে নিজে বাস ভবনে ভার্চুয়াল মাধ্যমে শপথ নিলেন রাজ্যের নতুন মন্ত্রী রথীন ঘোষ

মাইকেল নগরে নিজে বাস ভবনে ভার্চুয়াল মাধ্যমে শপথ নিলেন রাজ্যের নতুন মন্ত্রী রথীন ঘোষ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১০ মে ২০২১ উত্তর২৪পরগণা, মধ্যমগ্ৰাম: বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সরকার। তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা ব্যানার্জি।

নতুন সরকারে নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন ৪৩ জন যারা মন্ত্রী হিসেবে সোমবার শপথ গ্রহণ করলেন। এরমধ্যে ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিলেন ২৪জন, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে শপথ নিলেন ১০জন, এবং প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ৯জন। কোভিড স্বাস্থ্যবিধি মেনে সোমবার সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে রাজভবনে থ্রোন হলে শপথ নিলেন মমতার মন্ত্রিসভার সদস্যরা। মধ্যমগ্রাম বিধানসভার তৃতীয়বারের বিধায়ক পদে মনোনীত রথীন ঘোষ রাজ্যের পূর্ণ মন্ত্রিত্ব পদে শপথ গ্রহণ করলেন। বেশ কিছুদিন আগে তিনি করোনায় আক্রান্ত ছিলেন, এখন সুস্থ অবস্থায় বাড়িতে রয়েছেন। মাইকেল নগরের নিজ বাসভবনে বসেই ভার্চুয়াল মাধ্যমে সোমবার শপথ গ্রহণ করলেন রাজ্যের নতুন পূর্ণ মন্ত্রী রথীন ঘোষ। এরপর নবান্নে ক্যাবিনেট বৈঠকে ৪৩জন কে দপ্তর বণ্টন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

আরও পড়ুন…সোনারপুরে রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিলেন সোনারপুর দক্ষিন বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্র

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top