তৃতীয়বারের মন্ত্রী হলেন মলয় ঘটক খুশিতে উচ্ছ্বসিত আসানসোলের কর্মীরা

তৃতীয়বারের মন্ত্রী হলেন মলয় ঘটক খুশিতে উচ্ছ্বসিত আসানসোলের কর্মীরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১০মে ২০২১ আসানসোল: সোমবার মন্ত্রিসভায় তৃতীয়বারের মন্ত্রী হলেন মলয় ঘটক। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে অসংখ্য ধন্যবাদ জানিয়েছে তৃণমূলের শ্রমিক সংগঠন থেকে শুরু করে তৃণমূলের নেতৃত্ব।

সোমবার পুনরায় মন্ত্রী মলয় ঘটক হওয়ার খুশিতে তৃণমূলের শ্রমিক সংগঠনের কর্মীরা উচ্ছ্বসিত হয়ে মেতে ওঠেন আসানসোল শহরে। একে অপরকে সবুজ আবির মাখিয়ে মিষ্টিমুখ করে এবং বাজি ফাটিয়ে উচ্ছ্বসিত কর্মীরা আনন্দে মেতে ওঠেন।এদিন আইএনটিটিইউসি নেতা রাজু আলুয়ালিয়া বলেন,মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ধন্যবাদ জানাচ্ছি।আবার আসানসোলে তৃতীয়বারের জন্য আসানসোলের ভূমি পুত্র তথা আসানসোল উত্তর বিধানসভার বিধায়ক এবং মন্ত্রী মলয় ঘটককে পুনরায় মন্ত্রী করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে অসংখ্য ধন্যবাদ জানান তারা।

আরও পড়ুন…সল্টলেকে মেট্রোর কারশেডে কাজ করার সময় পড়ে গিয়ে মৃত্যু এক ঠিকা কর্মীর

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top