নিজস্ব সংবাদদাতা ১০ মে ২০২১ পূর্ব মেদিনীপুর: পর্যাপ্ত পরিমাণে করোনা ভ্যাকসিন না সাপ্লাই এর কারণে রাজ্যের বেশকিছু জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের পাইকপাড়ী গ্রামীণ হাসপাতলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করোনা টিকাকরণ।
ইতিমধ্যেই এই ব্যাপারে নোটিশ ঝুলিয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আর এতেই সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। বেশকিছু মানুষ করোনার ভ্যাকসিনের প্রথম পর্যায়ের টিকা নিয়েও দ্বিতীয় পর্যায়ের টিকাকরণের সময় পেরিয়ে গেলেও টিকা না থাকার কারণে হাসপাতাল থেকে বিমুখ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। ফলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষের। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বর্তমান শাসক দলের কর্মী বিপ্লব রায় চৌধুরী কার্যত আঙ্গুল তুলেছে কেন্দ্রীয় সরকারের উপর। তিনি বলেন যে পরিমাণ রাজ্যে ভ্যাকসিন এর প্রয়োজন সেই পরিমাণ ভ্যাকসিন পাঠাচ্ছে না কেন্দ্র। যেখানে ১০০% প্রয়োজন রাজ্যে ভ্যাকসিন সেখানে ১% ভ্যাকসিন পাচ্ছে রাজ্য।অপরদিকে এই সম্বন্ধে বিজেপি কর্মী দেবব্রত পট্টনায়কের সুর অন্যরকম ।তার বক্তব্য যে সময়ের মধ্যে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে এই ভ্যাকসিন দরকার সেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছাতে পারছে না রাজ্য যার ফলে সমস্যা। তবে যাই হোক রাজনৈতিক তরজার মাঝে সম্পূর্ণভাবে কোভিড টিকাকরণ নিয়ে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ তা বলা বাহুল্য।



















