বলিউডে আবারও খারাপ খবর,হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন হিন্দি ধারাবাহিকের বর্ষীয়ান অভিনেতা

বলিউডে আবারও খারাপ খবর,হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন হিন্দি ধারাবাহিকের বর্ষীয়ান অভিনেতা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

৭ জুন ২০২১: আবারও বলিউডে নেমে এল শোকের ছায়া। হঠাৎই রবিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন হিন্দি ধারাবাহিকের বর্ষীয়ান অভিনেতা তরলা যোশী। অভিনেতার সঙ্গে ‘এক হাজারো মে মেরি বহেনা হ্যায়’ ধারাবাহিকে কাজ করেছেন নিয়া শর্মা। তিনিই প্রথম তাঁর ইনস্টা স্টোরিতে এই শোকের খবর জানান।

ওই ধারাবাহিকে তরলা যোশী অভিনয় করেছিলেন নিয়ার ‘বড়ি বিজি’র চরিত্রে। অভিনেতার সঙ্গে একাধিক ছবি শেয়ার করে নিয়া লেখেন, “বড়ি বিজি তোমায় মিস করব।” অভিনেতা অঞ্জু মাহেন্দ্রুও শোকপ্রকাশ করেছেন বর্ষীয়ান ওই অভিনেতাঁর মৃত্যুতে। তিনি লেখেন, “আপনাকে চিরটাকাল মায়ের মতোই ভেবে এসেছি। অবশ্যই আপনাকে ভীষণ মিস করব। চিরশান্তিতে ঘুমোন।” এর আগেও বলিউডে প্রয়াত হয়েছেন একাধিক অভিনেতা অভিনেত্রী। বলা যায়, করোনা আবহে বলিউডে যেন মৃত্যু মিছিল পড়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top