আসানসোল ডি আর এম এর নাম করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ

আসানসোল ডি আর এম এর নাম করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, ৭জুন ২০২১ আসানসোল:- আসানসোল ডি আর এম এর নাম করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে হাওড়া থেকে গ্রেপ্তার দু ,সোমবার দক্ষিন থানার পুলিশ ধৃতদের আসানসোল আদালতে পাঠায়।

পুলিশ সুত্রে জানা গেছে, সুমন সিংহ নামে এক ব্যক্তি আসানসোলের একটি নামি ইলেকট্রনিক গৃহ সামগ্রী বিক্রেতাকে ফোন করে ডি আর এম সুমিত কুমারের নাম করে বলেন, বাতানুকূল যন্ত্র ও এল ইডি টেলিভিশন কেনার টেন্ডার জমা করতে ১লক্ষ ২০ হাজার টাকা একটি বেসরকারি ব্যাংকের কলকাতার একটি ব্রাঞ্চে জমা করতে বলা হয়। এই মর্মে ১০ই মে ২০২১ একটি অভিযোগ জমা পড়ে আসানসোল দক্ষিন থানার সাউথ পিপি তে।তদন্তে নেমে রেল পুলিশ ও এসটিএফ ৬ জুন ২০২১ তারিখে হাওড়া থেকে দুজনকে গ্রেপ্তার করে।সোমবার ধৃতদের আসানসোল আদালতে তোলা হয়েছে ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top