কলকাতায় আবার ভয়াবহ আগুন,শাড়ির গুদামে ছড়িয়ে গেল আগুন

কলকাতায় আবার ভয়াবহ আগুন,শাড়ির গুদামে ছড়িয়ে গেল আগুন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কলকাতা,৭জুন ২০২১:- পার্ক স্ট্রিট থানার অন্তর্গত ২৪, পার্ক লেনে একটি শাড়ির গুদামে আগুন। এদিন দুপুর আড়াইটা নাগাদ এই চারতলা বিল্ডিং এর দ্বিতীয় তলায় ধোঁয়া দেখতে পান আশেপাশের বাসিন্দারা। খবর দেওয়া হল দমকলে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৪টি ইঞ্জিন। এই মুহূর্তে দমকলকর্মীরা আগুন নেভানোর কাজ করছেন। ঘটনাস্থলে পৌঁছেছে পার্ক স্ট্রিট থানার পুলিশ।

সূত্রের খবর, এই আবসনের দ্বিতীয় তলে একটি শাড়ির গোডাউন ছিল। তবে লকডাউন এর কারণে কোনো কর্মী না থাকায় ভেতরে কারোর আটকে পড়ার আশঙ্কা নেই। তবে আগুনে পণ্যের ব্যপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top