ভুয়ো আইবি অফিসার সেজে অপহরণ এর চেষ্টা, গ্রেফতার ৮

ভুয়ো আইবি অফিসার সেজে অপহরণ এর চেষ্টা, গ্রেফতার ৮

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দমদম:- পুলিশ সূত্রে খবর গতকাল আইবি অফিসার সেজে এয়ারপোর্ট থানা এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে হানা। ব্যবসায়ীকে অপহরণ করে লক্ষাধিক টাকা দাবি করা হয়েছিল। ব্যবসায়িক বন্ধু এয়ারপোর্ট থানায় অভিযোগ করলে। তদন্ত শুরু করে এয়ারপোর্ট থানা এলাকার বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি করা হয়।

অবশেষে আটজনকে হাতেনাতে ধরে ফেলে এয়ারপোর্ট থানার পুলিশ বাকিরা পলাতক। আজ ধৃতদের ব্যারাকপুর আদালতে তোলা হবে এবং নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ তদন্ত করবে এই চক্রের সঙ্গে আরও কারা কারা জড়িত। বা এই চক্র তারা কতদিন ধরে চালাত। গোটা বিষয়ে তদন্ত করবে এয়ারপোর্ট থানার পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top