চিনি-সরষের তেলের দাম বৃদ্ধিতে নাভিশ্বাস, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই কলকাতার বাজারে ইবি-র অভিযান

চিনি-সরষের তেলের দাম বৃদ্ধিতে নাভিশ্বাস, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই কলকাতার বাজারে ইবি-র অভিযান

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা —

সবজি থেকে শুরু করে তেল, চিনি—নিত্যপ্রয়োজনীয় প্রায় সব জিনিসের দাম বাড়তে থাকায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে চিনি ও সরষের তেলের মূল্যবৃদ্ধির জেরে সংসার চালাতে হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত পরিবারগুলি। এই পরিস্থিতিতে বাজারদর নিয়ন্ত্রণে মঙ্গলবার কড়া নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার ঠিক পরদিনই কলকাতার একাধিক বাজারে অভিযানে নামল ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ইবি)।

কোলে মার্কেট ও লেক মার্কেটে অভিযান

বুধবার সকালে কোলে মার্কেট এবং লেক মার্কেটে পৌঁছে যান ইনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। চিনি, তেল-সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কত দামে বিক্রি হচ্ছে, তা খতিয়ে দেখেন তাঁরা। বাজারে পণ্যগুলির দামের পরিস্থিতি সম্পর্কে ক্রেতাদের সঙ্গে কথা বলার পাশাপাশি ব্যবসায়ীদের কাছ থেকেও তথ্য নেন আধিকারিকরা।

কালোবাজারি রুখতেই তৎপরতা

মূলত কালোবাজারি এবং বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রুখতেই এই অভিযান বলে জানা গিয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে বাজারগুলিতে নজরদারি চালানো হচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর প্রশাসনের এই তৎপরতায় বাজারদর কতটা নিয়ন্ত্রণে আসে, এখন সেদিকেই নজর ক্রেতা ও ব্যবসায়ীদের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top